ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৯ মাঘ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
Scroll
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন সিইসি
Scroll
আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
Scroll
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
Scroll
নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
Scroll
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু
Scroll
প্রধান উপদেষ্টার উদাত্ত আহ্বান: নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করুন
Scroll
ব্রিটনি স্পিয়ার্স ২০ কোটি ডলারে গানের স্বত্ব বিক্রি করেছেন
Scroll
ঢাকার পানিদূষণ কমাতে ৩৭০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন বিশ্বব্যাংকের
Scroll
পশ্চিম কানাডায় গণগুলিতে সাতজন স্কুলছাত্রসহ অন্তত নয়জন নিহত
Scroll
বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
Scroll
শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
Scroll
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
Scroll
সাগর–রুনি হত্যার ১৪ বছর: অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি
Scroll
উপদেষ্টাদের কার কত সম্পদ
Scroll
নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম
Scroll
পত্রিকা: ২৯০৬ কেন্দ্রে সংঘাতের শঙ্কা, ব্যালটের ভোটে বুলেটের থ্রেট
Scroll
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কতটা সফল আর কতটা ব্যর্থ
Scroll
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
Scroll
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

প্রকাশ: ১৫:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

বুধবার সকালে বরিশাল জেলার সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও ১০ টি ইউনিয়ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়। ছবি : বাসস

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ। 

বুধবার বেলা ১১টায় জেলার সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও ১০ টি ইউনিয়নের কেন্দ্র গুলোতে নির্বাচনের  সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া বরিশালের সংসদীয় আসন গুলোতেও উপজেলা পরিষদ থেকে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা সদস্যদের হাতে নির্বাচনের সরঞ্জাম তুলে দেয়া হয়। তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

সরঞ্জাম নিতে আসা প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছে তারা নির্বাচনের সব সরঞ্জাম বুঝে নিয়েছেন। এর মধ্য অমুছনীয় কালী, ভোটার লিষ্ট, ভোটের বাক্স, সহ ১৮ টি সরঞ্জাম রয়েছে। তাদের সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছে। সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে তারা কাজ করবেন বলে জানান।

জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮হাজার ২২০জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২০ জন। 

৬ টি সংসদীয় আসনে বরিশালের মোট ভোট কেন্দ্রে-৮৩৩ টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ন ২৫৫, গুরুত্বপূর্ন ২৩৬, সাধারন ৩৪২ টি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মানজুরা মুশাররফ জানিয়েছেন তারা নির্বাচনের সকল সরঞ্জাম প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন