ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি
Scroll
সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি
Scroll
উত্তর সুদানে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
Scroll
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফেরি ও জাহাজ চলাচলের চিন্তা
Scroll
কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির
Scroll
বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার
Scroll
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’ শুনে কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম
Scroll
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
Scroll
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার
Scroll
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে
Scroll
সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
Scroll
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তেলের দাম বাড়ল
Scroll
উৎসবমুখর পরিবেশে সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে
Scroll
ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বললেন,`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’
Scroll
মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা
Scroll
জয়ের ব্যাপারে আমি দৃঢভাবে আশাবাদী : তারেক
Scroll
বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে : সিইসি
Scroll
প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
Scroll
ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর
Scroll
পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

বাসস

প্রকাশ: ০৯:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বাসস।

নরসিংদী  জেলার ৫টি আসনের ৬৬৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে।

নরসিংদী-১ (সদর) আসনের চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কেন্দ্রটিতে পুরুষ ভোটারদের জন্য চারটি এবং নারী ভোটারদের জন্য দুটি পৃথক লাইন রাখা হয়েছে। শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভোটাররা।

ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

এই কেন্দ্রে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম ভুঁইয়া ভোট প্রদান করেছেন।

জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, ‘সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অভিযোগ নেই।

ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর প্রমাণ দীর্ঘ লাইন। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণ ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে বেছে নেবে।’

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম ভুঁইয়া বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভোট উৎসবমুখর মনে হচ্ছে। দীর্ঘদিন পর মানুষ তাদের অধিকার ফিরে পেয়ে তা প্রয়োগ করছে।

জয়ের ব্যাপারে আল্লাহর ওপর নির্ভরশীল। তিনি চাইলে বিজয় হবো।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন