ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

বাসস

প্রকাশ: ১০:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবারসহ ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

ভোট প্রদান শেষে তারেক রহমান সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এদিকে, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন