ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি
Scroll
সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি
Scroll
উত্তর সুদানে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
Scroll
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফেরি ও জাহাজ চলাচলের চিন্তা
Scroll
কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির
Scroll
বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার
Scroll
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’ শুনে কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম
Scroll
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
Scroll
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার
Scroll
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে
Scroll
সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
Scroll
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তেলের দাম বাড়ল
Scroll
উৎসবমুখর পরিবেশে সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে
Scroll
ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বললেন,`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’
Scroll
মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা
Scroll
জয়ের ব্যাপারে আমি দৃঢভাবে আশাবাদী : তারেক
Scroll
বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে : সিইসি
Scroll
প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
Scroll
ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর
Scroll
পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বললেন

`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’

বাসস

প্রকাশ: ১৩:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

`আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ দিন’

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোটগ্রহণ পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

 বাংলাদেশে চলমান জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেছেন, আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। ইইউ-এর পর্যবেক্ষক দল বর্তমানে সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছে।

রাজধানীর নিউ বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোটগ্রহণ শুরুর পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা একটা বড় দিন।’ ইইউ-এর পর্যবেক্ষক দল বর্তমানে সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছে।

এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে ইভার্স ইজাবস জানান, দিনব্যাপী ভোটগ্রহণ ছাড়াও তারা দিন শেষে ভোট গণনার প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

ইইউ প্রধান পর্যবেক্ষক আরও জানান, বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরিদর্শনের পর তিনি গণমাধ্যমকে আরও বিস্তারিত তথ্য জানাবেন।

নির্বাচন উপলক্ষে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, কেন্দ্র বন্ধ করা এবং পরবর্তীতে ব্যালট গণনা ও ফলাফল তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

ইভার্স ইজাবস সাংবাদিকদের বলেন, ‘আমাদের স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা দেশের প্রায় প্রতিটি সংসদীয় আসনের শহর ও গ্রামের কেন্দ্রগুলোতে উপস্থিত রয়েছেন। সারাদিন তাদের পাঠানো তথ্য ও প্রতিবেদনগুলো এই ঐতিহাসিক নির্বাচনের একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও জানান, সারাদেশে ইইউ-এর মোট ২০০ জন পর্যবেক্ষক নিয়োজিত রয়েছেন, যারা এই ঐতিহাসিক নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করায় অবদান রাখছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন