ঢাকা, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

২ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল
Scroll
মিউনিখ বৈঠক: চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল করার অঙ্গীকার
Scroll
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
Scroll
জাপানের যৌথ যুদ্ধবিমান প্রকল্প এগিয়ে নিতে সম্মত ব্রিটেন ও ইতালি
Scroll
যুক্তরাষ্ট্র ও ইউরোপ একে অপরের পরিপূরক: মিউনিখে রুবিও
Scroll
এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান
Scroll
বিশ্ব ভালোবাসা দিবস আজ
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত ২৯৭ সদস্যের গেজেট প্রকাশ
Scroll
তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
Scroll
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
Scroll
তারেক রহমানকে মমতা ব্যানার্জীর অভিনন্দন
Scroll
আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান : ফখরুল
Scroll
তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের এক যুগ লেগে গেল যে কারণে
Scroll
নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
Scroll
ইউরোজোন ২০২৫: বছর শেষ হলো ১২.৬ বিলিয়ন ইউরোর এক অভাবনীয় উদ্বৃত্ত দিয়ে
Scroll
দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান
Scroll
বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী
Scroll
বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের
Scroll
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের অবদান আগামীতে আরো বিস্তৃত হবে: প্রধান উপদেষ্টা
Scroll
শরীরচর্চা মস্তিষ্ককে নতুন রূপ দেয়, যা শরীরের সহনশীলতা বৃদ্ধি করে

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বাসস

প্রকাশ: ১৪:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: কোলাজ

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শনিবার এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় জনাব তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।’

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে তিনি নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শেরিং তোবগে আরও বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। এই বিজয় দেশটিতে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: কোলাজ

বিএনপি নির্বাচনে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কো রুবিও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।’

এ বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন