ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩, ০৪ সফর ১৪৪৮

বললেন বাণিজ্যমন্ত্রী

‘জনগণের প্রত্যাশা পূরণে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে’

বাসস

প্রকাশ: ২৩:০৮, ২১ মার্চ ২০২৬

‘জনগণের প্রত্যাশা পূরণে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে’

ছবি: বাসস কর্তৃক সংগৃহীত।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজ সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন