ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জামায়াতের

বাসস

প্রকাশ: ২০:২২, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৪, ২১ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জামায়াতের

ছবি: বাসস।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি শির উঁচু করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি একজন অত্যন্ত সৌভাগ্যবান শহীদ। তার শাহাদাতের পর দেশবাসী তার অনেক বক্তব্য টিভি চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমে শোনার সুযোগ পেয়েছে, যেখানে তিনি বারবার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমরা মনে করি, তার দুনিয়া ও আখিরাতের জীবন সার্থক হয়েছে।’

আজ রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার এবং শহীদ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শহীদ ওসমান হাদির পরিচ্ছন্ন ও সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে। তার শাহাদাতের পর মানুষের মধ্যে যে জোয়ার, জজবা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বিরল ঘটনা। গতকাল তার জানাজায় সরকার প্রধান, উপদেষ্টারা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লাখো মানুষের অংশগ্রহণ দেশের ইতিহাসে নজিরবিহীন।’

তিনি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদমুক্ত, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারি, তাহলেই তার শাহাদাত সার্থক হবে।’

শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, ‘আমার ভাই সবসময় বলত-আল্লাহই আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তার দেখা স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের সবার। তার অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান এবং তার পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও হেফাজতের দোয়া করা হয়।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন