ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বাসস

প্রকাশ: ১৪:৩৬, ৮ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ফাইল ফটো। বাসস।


যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার গতকাল রোববার নিউইয়র্কে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। 

কয়েক মাস আগে, দোহায় হামাসের কয়েকজন নেতাকে লক্ষ্য করে ইসরাইলের একটি বিমান হামলা ব্যর্থ হওয়ার পর, এই বৈঠক অনুষ্ঠিত হলো।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। খবর এএফপি’র। ঢাকায় এখবর দিয়েছে বাসস।

দুটি সূত্র মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওসকে জানিয়েছে যে এটি ছিল গাজা যুদ্ধের অবসান সংক্রান্ত চুক্তির পর, দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। 

কাতার এই বৈঠকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস আরও জানিয়েছে যে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এ বৈঠকের আয়োজন করেন। 

বৈঠকটিতে ইসরাইলের পক্ষে উপস্থিত ছিলেন মোসাদের গুপ্তচর প্রধান ডেভিড বারনিয়া  ও কাতারের একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইল ও হামাসের মধ্যে একটি ব্যাপক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার। 

তবে এটি এখনও নাজুক অবস্থায় রয়েছে। কারণ ইসরাইল ও হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতির শর্তাবলী লঙ্ঘনের অভিযোগ এনেছে।

শনিবার, কাতার ও মিশর উভয় দেশই ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও গাজায় সংঘাতের অবসান ঘটাতে এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে।

দোহায় এক কূটনৈতিক সম্মেলনে বক্তৃতাকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি বলেন, ‘যুদ্ধবিরতি তখনই পূর্ণাঙ্গ হতে পারে, যখন ইসরাইলি বাহিনীকে ওই অঞ্চল থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে, আর এর পরই গাজায় স্থিতিশীলতা ফিরে আসবে।’

অ্যাক্সিওস জানিয়েছে যে গতকাল রোববারের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন