ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে: ট্রাম্প

বাসস

প্রকাশ: ২০:২৩, ১২ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: বাসস (এএফপি)।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে। তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটন যদি পদক্ষেপ না নেয়, তাহলে রাশিয়া ও চীন এটা দখল করে নেবে।’

বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, খনিজসম্পদে সমৃদ্ধ ডেনিশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আর্কটিকে রাশিয়া ও চীনের সামরিক কার্যক্রম বেড়ে গেছে, বাংলাদেশে এখবর দিয়েছে বাসস। 

তিনি আরো বলেন, ‘আমরা যদি গ্রিনল্যান্ড না নিই, তাহলে রাশিয়া বা চীন দখল করে নেবে। আর আমি তা হতে দেব না।’ ট্রাম্প এ মন্তব্য করলেও কোনো দেশই বিশাল এই দ্বীপের দাবি করেনি।

ট্রাম্প বলেন, আমরা ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ডের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী, কিন্তু যেভাবেই হোক আমরা গ্রিনল্যান্ড পাব।

ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় মিত্ররা দ্বীপটি নিয়ে ট্রাম্পের হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে। দ্বীপটি উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যে কৌশলগত ভূমিকা পালন করে এবং যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে।

১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের উপনিবেশ থাকা গ্রিনল্যান্ড ২৬ বছর পরে স্বায়ত্তশাসন লাভ করে এবং ভবিষ্যতে ডেনমার্কের সঙ্গে সম্পর্ক আরো শিথিল করার কথা ভাবছে।

গ্রিনল্যান্ডের জনসংখ্যার বিশাল অংশ এবং রাজনৈতিক দলগুলো বলেছে, তারা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে চান না এবং গ্রিনল্যান্ডবাসীরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ দৃষ্টিভঙ্গি ট্রাম্প বারবার চ্যালেঞ্জ করেছেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘গ্রিনল্যান্ডের উচিত চুক্তি করা। কারণ, গ্রিনল্যান্ড চায় না (তাদের ভূখণ্ড) রাশিয়া বা চীন দখল করুক।’ 

তিনি গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থাকে উপহাস করে বলেন, ‘আপনারা জানেন তাদের প্রতিরক্ষা কী, দু’টি কুকুরের স্লেজ। অন্যদিকে রাশিয়া ও চীনের রয়েছে সর্বত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ ও সাবমেরিন।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বলপ্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করে, তাহলে তা ৮০ বছরের ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সম্পর্ক ধ্বংস করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন