ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৫৩, ৩ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন

গতকাল মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৫৪ যুগল গণবিয়ের এই আয়োজনে স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। বাসস।

 

হাত ধরে হাঁটছে যুগলরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক। কালো স্যুট ও টাই পরে বরেরা হাঁটছে কনেদের পাশে। গণবিয়ের আয়োজনে ঘটনাটি ঘটেছে গাজায়।

খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বাংলাদেশে এ খবর দিয়েছে বাসস।

গতকাল মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৫৪ যুগল গণবিয়ের এই আয়োজনে স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে জীবনকে উদযাপনের জন্য সাহসী পদক্ষেপটি নেওয়া হয়।

মুসায়েদ নামে একজন বর জানান, আমাদের এমন এক আনন্দের মুহূর্তের প্রয়োজন ছিল— যা আমাদের হৃদয়ে আবারো প্রাণ ফেরাতে পারে।

ধ্বংসস্তূপের মধ্যে বিছানো লাল কার্পেটে যুগলরা বাদ্যযন্ত্রের তালে হেঁটে হেঁটে মঞ্চে ওঠে। কনেদের হাতে ছিল ফুলের তোড়া। বরেরা তাদের পাশে হাঁটছিল এবং তাদের হাতে ছিল দেশের ছোট আকারের পতাকা।

গণবিয়ের এই আয়োজন দেখতে জমায়েত হয় শত-শত ফিলিস্তিনি। কিছু মানুষ জটলা পাকিয়ে দৃশ্য উপভোগ করেছে। অন্যরা আশপাশের ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর উঠে ঝুঁকিপূর্ণভাবে বসে থেকে অনুষ্ঠান উপভোগ করেছে।

নব-দম্পতিদের প্রত্যাশা— দুই বছরের বিধ্বংসী যুদ্ধ এবং মানবিক সংকটের পর এবার শান্তি বজায় থাকবে।

গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আল-ফারিস আল-শাহিম ফাউন্ডেশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন