ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

লালমনিরহাট সীমান্তে হত্যা ইস্যুতে ৬ দিন পর বিএসএফের দুঃখ প্রকাশ

বাসস

প্রকাশ: ১০:২৯, ১১ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাট সীমান্তে হত্যা ইস্যুতে ৬ দিন পর বিএসএফের দুঃখ প্রকাশ

বিজিবির কাছে দু:খ প্রকাশ করেছে বিএসএফ। বাসস।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ছয়দিন পর পতাকা বৈঠকে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।এ ঘটনাকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী এলাকার ব্রিটিশ সড়কের কাছে—বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরের জায়গায়—এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর রাতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মারা যাওয়ার প্রেক্ষাপটে বিজিবি ব্যাখ্যা দাবি করে বৈঠকের উদ্যোগ নেয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডি এস রাঠোর।

আলোচনার এক পর্যায়ে বিএসএফ প্রতিনিধি দল দুঃখ প্রকাশ করে জানায়, চোরাকারবারীরা কাঁটাতার ভাঙতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর সতর্কতা নেওয়ার আশ্বাসও দেন তারা।

বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানুষকে পুশ-ইন করা, সীমান্তঘেঁষে তিন ফুটের বেশি উচ্চতার ফসল না চাষ করা এবং ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়েও আলোচনা হয়। দু’দেশের সেক্টর কমান্ডাররা বলেন, সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

বাংলাদেশের প্রতিনিধি দলে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন