ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

বাসস

প্রকাশ: ১৬:৫৭, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫৯, ২২ ডিসেম্বর ২০২৫

পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

ছবি: বাসস।

 

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে একটি চারতলা আবাসিক ভবন সোমবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়েছেন। 

মানবাধিকার কর্মীরা বলছেন, চলতি বছরে ওই এলাকায় এটিই সবচেয়ে বড় ধরনের উচ্ছেদের ঘটনা।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ঢাকায় এখবর দিয়েছে বাসস। 

ওল্ড সিটি’র কাছে সিলওয়ান মহল্লায় অবস্থিত ভবনটিতে প্রায় এক ডজন অ্যাপার্টমেন্ট ছিল। 

এই অ্যাপার্টমেন্টগুলোতে নারী, শিশু ও বয়স্কসহ আনুমানিক ১০০ জন মানুষ বসবাস করতেন।

সংযুক্ত পূর্ব জেরুজালেমে অনুমোদনহীন নির্মাণ বলে যে সব স্থাপনা ইসরাইলি কর্মকর্তারা চিহ্নিত করছেন, সেগুলো ভাঙার ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি।

ভবনটির বাসিন্দা ইদ শাওয়ার এএফপি’কে বলেন, এই উচ্ছেদ আমাদের সব বাসিন্দার জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডি ।

পাঁচ সন্তানের এই জনক আরও বলেন, আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় তারা দরজা ভেঙে প্রবেশ করে এবং বলে, শুধু কাপড় বদলানো ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় দেওয়া হবে।

তিনি আরো জানান, তার সাত সদস্যের পরিবারকে গাড়িতেই রাত কাটাতে হবে।

এএফপি’র একজন সাংবাদিক জানান, সোমবার ভোরে তিনটি বুলডোজার ভবনটি ভাঙা শুরু করে। এ সময় ভবনটির বাসিন্দারা পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাদের কাপড়চোপড় ও মালপত্র পাশের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

ইসরাইলি পুলিশ আশপাশের সড়কগুলো ঘিরে রাখে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় মোতায়েন করা হয় এবং প্রতিবেশী বাড়িগুলোর ছাদেও তারা অবস্থান নেয়।

অধিকার কর্মীদের মতে, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমিতে নির্মিত ভবনটির অনুমোদন না থাকায়, ভাঙার তালিকায় ছিল।

মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের কঠোর পরিকল্পনা নীতির কারণে ফিলিস্তিনিদের জন্য নির্মাণ অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। 

এ ইস্যুটি বছরের পর বছর ধরে পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা উসকে দিচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন