ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

যাত্রীদের খাবার দেয়নি বিমান

ঘন কুয়াশা, ঢাকার চারটি বিমান নামল চট্টগ্রামে

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ১১:১৮, ৩ জানুয়ারি ২০২৬

ঘন কুয়াশা, ঢাকার চারটি বিমান নামল চট্টগ্রামে

ছবি: সংগৃহীত।


ঘন কুয়াশার দাপটে দৃষ্টিসীমা তলানিতে নেমে যাওয়ায় ঢাকা নামতে না পারা চারটি বিমান গভীররাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের ওই চারটি ফ্লাইটে ১ হাজার ১৬৭ জন যাত্রী ছিলেন। অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ বিমান থেকে তাদের খাবার দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি। অভুক্ত মানুষগুলো এতো গভীর রাতে চট্টগ্রাম বিমানবন্দরেও কোনো খাবার পাননি। যাত্রীদের হট্টগোলে বিব্রতকর অবস্থায় পড়ে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষও। বাংলাদেশ বিমানের অব্যবস্থাপনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা ঢেকে যায় ঘন কুয়াশায়। রানওয়ে দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ৯টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা এবং ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়। নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

ঢাকা বিমানবন্দর সূত্র জানিয়েছে, ৯টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে আজ সকাল ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়।

চট্টগ্রামে আসা ফ্লাইটগুলো দিল্লী, মাস্কাট এবং কুয়েত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বেলা ১টার মধ্যে সবগুলো ফ্লাইট ঢাকা ফিরে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন