ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

ধর্ম উপদেষ্টা বললেন

সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৫৫, ২৯ অক্টোবর ২০২৫

সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে

প্রতিনিধিত্বশীল ছবি। সংগৃহীত।

সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, বিগত অর্থ বছরে সরকার ৪ কোটি অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। সমাজের অনাথ, দুস্থ, বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব, রিপোর্ট বাসসের। 

সরকার তৃতীয় লিঙ্গের মানুষকে সহায়তা করবে, কিন্তু কোনো সমকামীকে সহায়তা করবে না। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য সরকার বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা, ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।

অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। কোনো অসহায় মানুষকে একবেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় অসহায় দুস্থদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে।  ইউরোপে কোনো মানুষ সকালের নাস্তার জন্য তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়, যাতে কোনো অসহায় মানুষ আসলে সেখান থেকে নিতে পারে। আমাদেরও এই শিক্ষা গ্রহণ করতে হবে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপ-পরিচালক ফাহমিদা বেগম, বিভাগীয় উপ-পরিচালক হাফেজ মো. আমানুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন