ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৪৭, ১৫ নভেম্বর ২০২৫

বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা

প্রতীকি ছবি। সংগৃহীত।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন প্ল্যাটফর্মে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী পাঁচ বছরে নারীরা অধিক হারে মূলধারার রাজনীতিতে যুক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘নারীরা হারিয়ে যায়নি। অনেকেই বিদেশে পড়াশোনা করছে, অনেকেই আবার একাডেমিয়ার মাধ্যমে ফিরে এসে রাজনৈতিকভাবে অবদান রাখবে,’ রিপোর্ট বাসসের। 

মাহফুজ আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক সেটেলমেন্ট পরিবর্তন না হলে কোনো নীতি বাস্তবভাবে কার্যকর হবে না।

আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) আয়োজিত ‘গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কি পেলাম’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সমাজে ধর্ম, ঐতিহ্য, আইনি কাঠামো ও আধুনিকতার মিলনস্থলটি অত্যন্ত জটিল; এটিকে বুঝে সামাজিক সমঝোতার পথ তৈরি করতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীর ইতিহাস ১৫০ বছরের ধারাবাহিক এক ট্রাজেক্টরি, যা অনুধাবন ছাড়া নারীসংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব নয়। 

উপদেষ্টা বলেন, নীতি বাস্তবায়ন শুধু সরকারের পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। 

তিনি বলেন, ‘দরকার হলো রাজনৈতিক দলগুলোর জন্য খোলা স্পেস নিশ্চিত করা, যাতে তারা নীতি প্রণয়ন ও বাস্তবায়নের অংশ হতে পারে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, প্রফেসর দিলারা চৌধুরী, মানবাধিকারকর্মী ও ফটোগ্রাফার শহিদুল আলম, গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান রোখসানা খান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, রাজনীতি বিশ্লেষক ডা. জাহেদুর রহমান, প্রফেসর তাসলিমা মির্জা, প্রফেসর সামিনা লুৎফা, অধ্যাপক ড. নাহরিন আই খান, মাহসিনা মমতাজ মারিয়া, এ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী সহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন