ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা

প্রকাশ: ১৫:১৫, ১৯ নভেম্বর ২০২৫

ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা

LanAdvisor

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জনদুর্ভোগ লাঘবে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যেন মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি না করে। আর এটাই একটি সরকারের মৌলিক নীতি।

আজ (বুধবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি’র ১৫২ তম সভায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। তিনি সভার সভাপতিত্ব করেন। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি রাষ্ট্রীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। সড়ক, সেতু, বাঁধ, স্লুইজগেট, রেললাইন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ প্রকল্প ও শিল্পায়নসহ যেকোনো বড় উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ অপরিহার্য। তাই এই প্রক্রিয়ায় জনদুর্ভোগ লাঘবের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, 

এ সময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের কথা তুলে ধরে বলেন, জনগণ অতিদ্রুত এর সমাধান দেখতে চায় এবং তিনি নিজে বিষয়টি মনিটর করবেন। এছাড়া নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি বরাদ্দের ক্ষেত্রে পুকুরের শ্রেণী পরিবর্তন না করার বিষয়েও জোর তাগিদ দেন।

সভায় বিভিন্ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা জেলার রুপগঞ্জে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’-এর জন্য ১ দশমিক ৮৭ একর, নারায়ণগঞ্জে একই প্রকল্পের জন্য ৪.০৫ একর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আরবান ডেভেলপমেন্ট সিটি গর্ভার্নেন্স প্রকল্পের জন্য ৩৬ দশমিক ৯৯ একর এবং গাজীপুর জেলার দক্ষিণখান ও ধীরামে ‘ধীরাম আইসিডি’ নির্মাণের জন্য ১৬৮ দশমিক ৫০৪ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, নরসিংদীতে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ম্যানেজমেন্ট (সিএমএডডব্লিউএম)’ প্রকল্পের আওতায় দু’টি স্লুইচগেট নির্মাণের জন্য ০.২৪৫৮ একর ভূমি অধিগ্রহণ অনুমোদন করা হয়েছে।

এছাড়া, জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশ করা ৫০ বিঘার বেশি ভূমি অধিগ্রহণ প্রস্তাবের মধ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ‘চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং’, সি-ডাইক (রিটার্ড), বেড়ী বাঁধ, রেগুলেটর নির্মাণ ও রেগুলেটরের ডাইভারশন চ্যানেল খনন কাজের জন্য বিভিন্ন মৌজায় ৯৪ দশমিক ১৬ একর, ২০ দশমিক ২০ একর ও ৮৪ দশমিক ৪২ একর ভূমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত অনুমোদন করা হয়।

খুলনার কয়রা উপজেলার ‘পোল্ডার নং ১৪/১ পূর্নবাসন’ প্রকল্পের জন্য ২ দশমিক ২৫ একর, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ১১.০৭১৩ একর, এই মহাসড়কের অন্য এক প্রকল্পের জন্য ১২ দশমিক ৯৫ একর, ৮ দশমিক ৬৮ একর, ১৪ দশমিক ৯৯ একর, ১০.০৩৮৪ একর, ০.৯৬৪৩ একর, ০.২৫৬৫ একর, ৭.৪৯৮০ একর, ১০.৪৭২৮ একর এবং ১১.৫২৬৮ একর ভূমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত অনুমোদন করা হয়। এছাড়াও ‘মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের এক প্রকল্পের জন্য ৪৬ দশমিক ৪৬ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে এই কমিটি।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন