ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বৃহষ্পতিবার অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ দিনের সফরে এখন ইস্রায়েলে
Scroll
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
Scroll
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, গেজেট প্রকাশ
Scroll
ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি-এর চার অগ্রাধিকার কর্মসূচি
Scroll
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয় এখনও বিকাশমান: বাণিজ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী বললেন: দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব
Scroll
হঠাৎই পদত্যাগ করলেন গভর্ণর আহসান এইচ মনসুর
Scroll
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল
Scroll
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী
Scroll
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু
Scroll
এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০
Scroll
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি
Scroll
জানুয়ারিতে ২,২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, `পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে’
Scroll
বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
ইসলামের আগে মধ্যপ্রাচ্যের কিছু সভ্যতার রোজা রাখার সংস্কৃতি
Scroll
পত্রিকা: ’পুলিশ হত্যারও তদন্ত হবে’
Scroll
প্রধানমন্ত্রীকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
Scroll
রুগ্ন-বন্ধ কারখানা আবার চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৯:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ

চট্টগ্রাম ওয়াসা ভবন। ছবি: সংগৃহীত।


প্রতি বছরের মতো চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকে পানির লেভেল একেবারেই কমে গেছে। যার কারণে কাপ্তাই পাঁচটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছাড়া হচ্ছে না। এর ফলে চট্টগ্রাম ওয়াসার মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারে–হালদা নদী থেকে উত্তোলিত পানিতে লবণাক্ততা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

এদিকে, নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ওয়াসার মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা পানি উৎপাদন ও সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা। পানি উত্তোলনের পরিমাণ কমে যাওয়ায় নগরীতে পানির উৎপাদন ও সরবরাহ অস্বাভাবিকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে নগরীতে পানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

চট্টগ্রাম ওয়াসার এক নির্বাহী প্রকৌশলী গতকাল আজাদীকে জানান, কাপ্তাই লেকের পানির স্তর কমে যাওয়ার ফলে চট্টগ্রাম ওয়াসার মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের পানি যেখান থেকে উত্তোলন করা হয় (হালদা নদী এবং কর্ণফুলীর সংযোগস্থল) সেখানে লবণাক্ততার পরিমান বেড়ে গেছে। এ কারণে ৯ কোটি লিটার উৎপাদন ক্ষমতার মোহরা পানি শোধনাগারে ১ কোটি লিটার উৎপাদন কমে গেছে। ৯ কোটি লিটার উৎপাদন ক্ষমতার মদুনাঘাট পানি শোধনাগারেও ১ কোটি লিটার পানি কমে গেছে। এছাড়া পানির স্তর কমে যাওয়ায় রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী পানি শোধনাগারের দুটি ইউনিটের ১৪ কোটি লিটার করে ২৮ কোটি লিটার মধ্যে বর্তমানে ২৪ থেকে ২৫ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে।

এসব কারণে এখন ওয়াসার দৈনিক উৎপাদন ৫ থেকে ৬ কোটি লিটার পানি উৎপাদন কমে গেছে। এদিকে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ইতোমধ্যে ওয়াসার মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারে–হালদা নদী থেকে উত্তোলিত পানিতে লবণাক্ততা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার বিষয়ে নগরবাসীতে সতর্ক করে পত্রিকায় জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারে বর্তমানে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা পানি উত্তোলন বন্ধ থাকছে। পানি উত্তোলন কমে যাওয়ার কারণে ওয়াসার প্রতিদিনের পানি উৎপাদন ও সরবরাহ অস্বাভাবিক ভাবে কমে গেছে। যার ফলে নগরীতে স্বাভাবিত পানি সরবরাহ বিঘ্ন ঘটছে। এ কারণে নগরীর বিভিন্ন স্থানে রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে। নগরবাসীর সময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ওয়াসার কর্তৃপক্ষ। হালদা ও কর্ণফুলী বিশেষজ্ঞদের সাথে কথা হলে তারা জানান, বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর কমে গেছে। কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সব গুলো ইউনিট বন্ধ রয়েছে। এদিকে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর গুলো বন্ধ থাকায় (পানি ছাড়া বন্ধ রয়েছে) হালদা নদীতে কাপ্তাই লেক থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে কর্ণফুলীর উজান থেকে লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত কর্ণফুলী ও হালদা নদীর লবণাক্ততা কমার সম্ভাবনা নেই বলে জানান বিশেষজ্ঞরা। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন