ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

দেশের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ : সারজিস আলম

বাসস

প্রকাশ: ১৯:১৬, ২২ জানুয়ারি ২০২৬

দেশের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বাসস

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই জনসভা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চিনিকল মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আমির নিজে এসে এই জনসভা উদ্বোধন করবেন। মানুষের মধ্যে যে পরিবর্তন ও জাগরণের ঢেউ তৈরি হয়েছে, তা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে। শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা পুরোনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে থাকে না, তাদের আর গ্রহণ করবে না জনগণ।

সারজিস আরও বলেন, কৃষক, শ্রমিক ও মজুরসহ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায়, সবাই পরিবর্তনের পক্ষে। মানুষের বিবেকের ভেতরে এখন এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। মানুষ এবার দল, মার্কা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয় বরং কে সবসময় মানুষের পাশে থাকে, কে অন্তত ক্ষতি করেনি, সেই বিবেচনায় ভোট দেবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির সফিউল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন