ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

’জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র’

দৈনিক পূর্বকোণের সৌজন্যে

প্রকাশ: ০৭:৫৩, ২৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৫৬, ২৩ জানুয়ারি ২০২৬

’জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র’

প্রতীকি ছবি: দৈনিক পূর্বকোণের সৌজন্যে।

আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেতে পারে। এমন প্রেক্ষাপটে দলটির সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন কূটনীতিকরা। ওয়াশিংটন পোস্ট–এর হাতে পাওয়া অডিও রেকর্ডিং থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ দলটি নিষিদ্ধ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে। ছাত্র আন্দোলনের মুখে ২০২৪ সালে হাসিনার পতনের পর রাজনৈতিক পটভূমিতে বড় পরিবর্তন আসে।

দলটি অতীতে শরিয়াভিত্তিক শাসনব্যবস্থা এবং নারীদের কাজের সময় কমানোর মতো প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিলেও সম্প্রতি নিজেদের অবস্থান বদলানোর চেষ্টা করছে। এখন তারা দুর্নীতিবিরোধী রাজনীতি, স্বচ্ছতা ও সুশাসনের ওপর জোর দিচ্ছে বলে দাবি করছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ১ ডিসেম্বর ঢাকায় এক নারী সাংবাদিকদের সঙ্গে এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ আরও বেশি ইসলামমুখী হয়েছে এবং আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত আগের যেকোনো সময়ের চেয়ে ভালো করবে।

অডিওতে ওই কূটনীতিককে বলতে শোনা যায়, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।
তিনি সাংবাদিকদের জামায়াতের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের মিডিয়ায় আনার বিষয়েও আগ্রহ দেখান।

জামায়াত ক্ষমতায় এলে শরিয়া আইন চাপিয়ে দেবে—এমন আশঙ্কা নাকচ করে দিয়ে ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্রের হাতে শক্তিশালী অর্থনৈতিক চাপ প্রয়োগের সুযোগ রয়েছে।

তার ভাষায়, জামায়াত শরিয়া চাপিয়ে দিতে পারবে—আমি তা বিশ্বাস করি না। যদি তারা উদ্বেগজনক কিছু করে, তাহলে পরদিনই শতভাগ শুল্ক আরোপ করা হবে।

এ বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাই বলেন, এটি ছিল একটি নিয়মিত ও অনানুষ্ঠানিক আলোচনা। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গেই কাজ করবে।

জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ রহমান বলেন, একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের কথিত মন্তব্য নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন