ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় জামায়াত

বাসস

প্রকাশ: ২০:৪৫, ২৩ জানুয়ারি ২০২৬

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় জামায়াত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড় চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে, যদিও দেশের খাদ্য ও পুষ্টির বড় অংশের জোগান আসে এই অঞ্চল থেকেই। 

তিনি জানান, আগামী দিনে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে রূপান্তর করে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।

আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। 

তিনি বলেন, উত্তরবঙ্গ স্বভাবতই দরিদ্র নয়; বরং দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যমূলক নীতির কারণে অঞ্চলটিকে পিছিয়ে রাখা হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকার দেখতে না চাওয়ার কথাও জানান তিনি।

ডা. শফিকুর রহমান জানান, প্রতিটি নাগরিককে মর্যাদার সঙ্গে কাজের সুযোগ দিয়ে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলাই তাদের দলের লক্ষ্য। এ লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের করের টাকায় নির্ভরশীল দয়ার রাষ্ট্রব্যবস্থা নয়, বরং যুব-সমাজকে ক্ষমতায়িত করে নারী-পুরুষ সম্মিলিতভাবে দেশ গড়ার পরিবেশ সৃষ্টি করতে চায় জামায়াত। 

উন্নয়নের ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন, অতীতে উন্নয়নের স্লোগান থাকলেও বাস্তবে সমতা ছিল না; ভবিষ্যতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্য নেওয়া হবে।

জামায়াতে ইসলামীল আমির উত্তরবঙ্গের নদীগুলোর বর্তমান অবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়ার মতো বড় নদীগুলো অব্যবস্থাপনা ও অবহেলায় আজ কার্যত মৃতপ্রায় অবস্থায় রয়েছে, যা এই অঞ্চলের জীবন ও অর্থনীতির জন্য বড় সংকট।

তিনি বলেন, জামায়াত সব সময়ই জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবে না। একই সঙ্গে শহীদ পরিবার, জুলাইয়ের আন্দোলনের যোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি। সরকার গঠনের সুযোগ পেলে সেই দায় পরিশোধের চেষ্টা করা হবে বলেও জানান জামায়াত আমির।

সমাবেশের শেষ পর্যায়ে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় নেতা-কর্মীদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রমের আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন