ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬

১৫ চৈত্র ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ইরান মার্কিন স্থল সেনাদের মোকাবিলা করতে প্রস্তুত: ইরানের স্পিকার
Scroll
আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
Scroll
ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল
Scroll
মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা
Scroll
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
Scroll
হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ: কেন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে
Scroll
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
Scroll
জয়পুরহাটে বৈধ কাগজ ছাড়া যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না
Scroll
ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার
Scroll
জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার
Scroll
জাপানে নাগরিকত্ব পেতে অন্তত ১০ বছর বাস করতে হবে
Scroll
সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ
Scroll
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
Scroll
পত্রিকা: বিএনপির সংসদীয় দলের বৈঠক: একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে
Scroll
ইসরায়েলে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র, এক দিনেই সর্বোচ্চ হামলা ইরানে
Scroll
হোম অফিস-রেশনিং: জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
Scroll
ইরানে ট্রাম্পের সহজাত প্রবৃত্তির যুদ্ধ কাজে আসছে না
Scroll
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ডা. শফিকুর রহমান বললেন

‘নতুন বাংলাদেশে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে’

বাসস

প্রকাশ: ১৮:১৯, ২৯ জানুয়ারি ২০২৬

‘নতুন বাংলাদেশে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।

আজ রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সাইফুল্লাহ মানসুরসহ স্থানীয় জামায়াত নেতারা।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই, আমাদের শিশু, জনগণ ও মা-বোনদের জন্য একটি নিরাপদ দেশ চাই। তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই। সবাই মিলে সামনের দিনে দেশকে এগিয়ে নিতে চাই।

জামায়াতের আমির বলেন, মিরপুর ও কাফরুল এলাকা দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। যাদের মাধ্যমে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাদের হাতে আল্লাহ যেন ক্ষমতা তুলে দেন সেই দোয়া করেন তিনি।

পরে তিনি দেশবাসীর দোয়া চেয়ে জামায়াতে ইসলামীর ডিজিটাল ক্যাম্পেইনের বাস ও অন্যান্য যানবাহনের উদ্বোধন ঘোষণা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন