ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জাতির উদ্দেশ্যে ভাষণে সকল ওয়াদা বাস্তবায়নের জন্য দোয়া, সমর্থন, ভোট চাইলেন তারেক রহমান
Scroll
শেষ মুহূর্তের প্রচারণা: বিএনপি-এর দূর্গে হানা দিতে চায় জামায়াত
Scroll
কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি
Scroll
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
Scroll
নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে
Scroll
সিলেট-১ এর জামায়াত প্রার্থী হাবিবুর : মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগর গড়ে তুলবো
Scroll
সিলেট: উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান আগে, বললেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির
Scroll
বিএনপির ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে: তারেক রহমান
Scroll
প্রতিরক্ষা খাত: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্যের কারণে ইইউ স্বনির্ভরতা চায়
Scroll
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি: তারেক রহমান
Scroll
১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ করেছে ইসি
Scroll
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ
Scroll
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ
Scroll
সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচল নিষেধ
Scroll
থাইল্যান্ড: রক্ষণশীল দলের অনুতিন চার্নভিরাকুল নতুন সরকার গঠন করবেন
Scroll
পত্রিকা: ’শেষবেলায় চুক্তি-কেনাকাটার হিড়িক’
Scroll
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অর্থনীতি কতটা পাল্টালো?
Scroll
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে: তারেক রহমান

বাসস

প্রকাশ: ২০:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে: তারেক রহমান

সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।

তিনি আরো বলেন, যারা মানুষের বিপদে পাশে থাকে, যারা এলাকার উন্নয়নে কাজ করে তাদেরকেই জনগণ বেছে নেবে।

সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তারেক রহমান বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে বীজ, সার ও কৃষি উপকরণে সরাসরি সহায়তা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে সরকারিভাবে সম্মানী দেওয়া হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে দেশে মেগা প্রকল্প হয়েছে। কিন্তু এর সঙ্গে হয়েছে মেগা দুর্নীতি। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সারা বাংলাদেশেই মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু, এবার ইনশাআল্লাহ জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

তিনি আরো বলেন, দেশের তরুণ-যুবকের একটি বড় অংশ বর্তমানে বেকার। বিএনপি সরকার গঠন করলে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, আমাদের মা, বোন ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা পরিবারভিত্তিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম দিন থেকেই জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় ঢাকা-৫ আসনে ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন তারেক রহমান।

তিনি বলেন, নবী উল্লাহ নবীকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ১২ তারিখ পর্যন্ত আপনারা দেখে রাখবেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকেই তাকে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে হবে।

তারেক রহমান নির্বাচনে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বলেন, একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, ১২ তারিখ ভোট দিয়ে কেন্দ্র থেকে চলে এলেই দায়িত্ব শেষ নয়। এবার হিসাব বুঝে নিয়ে তারপর ঘরে ফিরতে হবে।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে বলেন, স্বৈরাচার বারবার তাঁকে দেশ ছাড়তে বললেও তিনি জনগণকে ছেড়ে যাননি। তিনি সবসময় বলেছেন, বাংলাদেশই তাঁর প্রথম ও শেষ ঠিকানা। বাংলাদেশের যত মানুষ আছে, এরা সবাই আমার আপন, এরাই আমার পরিবার। এদের ছেড়ে আমি কোথাও যাব না। খালেদা জিয়া এ দেশের মাটি ছেড়ে কোথাও যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন