ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জাতির উদ্দেশ্যে ভাষণে সকল ওয়াদা বাস্তবায়নের জন্য দোয়া, সমর্থন, ভোট চাইলেন তারেক রহমান
Scroll
শেষ মুহূর্তের প্রচারণা: বিএনপি-এর দূর্গে হানা দিতে চায় জামায়াত
Scroll
কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি
Scroll
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
Scroll
নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে
Scroll
সিলেট-১ এর জামায়াত প্রার্থী হাবিবুর : মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগর গড়ে তুলবো
Scroll
সিলেট: উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান আগে, বললেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির
Scroll
বিএনপির ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে: তারেক রহমান
Scroll
প্রতিরক্ষা খাত: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্যের কারণে ইইউ স্বনির্ভরতা চায়
Scroll
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি: তারেক রহমান
Scroll
১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ করেছে ইসি
Scroll
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ
Scroll
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ
Scroll
সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচল নিষেধ
Scroll
থাইল্যান্ড: রক্ষণশীল দলের অনুতিন চার্নভিরাকুল নতুন সরকার গঠন করবেন
Scroll
পত্রিকা: ’শেষবেলায় চুক্তি-কেনাকাটার হিড়িক’
Scroll
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অর্থনীতি কতটা পাল্টালো?
Scroll
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয়

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাসস

প্রকাশ: ২১:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে ঐতিহাসিক ও ভূমিধস বিজয় অর্জন করায় দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কাছে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে আপনার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ঐতিহাসিক ও ভূমিধস বিজয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সন্ধ্যায় বার্তাটি প্রকাশ করে।

বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, এই সুস্পষ্ট রায় জাপানের জনগণের পক্ষ থেকে আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

তিনি আরো বলেন, আপনার অব্যাহত নেতৃত্বে জাপান আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গঠনমূলক সম্পৃক্ততা আরো এগিয়ে নেবে— এ বিষয়ে আমি আশাবাদী।

বাংলাদেশ জাপানের সঙ্গে দীর্ঘদিনের ও বিশ্বাসযোগ্য অংশীদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়— এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মানসম্মত অবকাঠামো ও সংযোগ খাতে সহযোগিতাসহ বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, যা আমাদের জনগণ ও অর্থনীতিতে স্থায়ী অবদান রেখেছে।

তিনি আরো বলেন, পারস্পরিক স্বার্থে আমাদের অংশীদারত্ব আরো জোরদার করতে, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গভীর করতে এবং অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে আপনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ সরকার।

বার্তার শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন, মহামান্য, আপনার সুস্বাস্থ্য ও সাফল্য এবং জাপানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য আমার শুভ কামনা গ্রহণ করুন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন