ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

সাভারে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বাসস

প্রকাশ: ০৯:২৮, ৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৩২, ৫ জানুয়ারি ২০২৬

সাভারে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ছবি: বাসস।


 সাভারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বাগবাড়ী এলাকার ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারকে নগদ চার হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযোগকারী ভোক্তাকে অতিরিক্ত নেওয়া এক হাজার টাকা ফেরত দেওয়া হয়।

একই সঙ্গে একই ইউনিয়নের ভরারী এলাকার গ্রিন টাউন এলপি গ্যাস লিমিটেডের ডিপোকে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ না থাকা এবং বিস্ফোরকের লাইসেন্স না থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, অবৈধভাবে মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বেশি অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন