ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

জ্বালানি তেল ও অপরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিল সরকার

বাসস

প্রকাশ: ১৯:২৩, ৬ জানুয়ারি ২০২৬

জ্বালানি তেল ও অপরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিল সরকার

প্রতীকি ছবি: সংগৃহীত।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আজ ২০২৬ সালে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বেশ কয়েকটি জ্বালানি তেল ও অপরিশোধিত তেল আমদানি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।

আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়কালে বিভিন্ন দেশের সাতটি কোম্পানি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।

সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো: চীনের পেট্রোচায়না, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, থাইল্যান্ডের ওকিউটি, মালয়েশিয়ার পিটিএলসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি এবং চীনের ইউনিপেক।

এছাড়া কমিটি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সুপারিশ করেছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ হাজার ৫৪২ কোটি ৮৬ লাখ টাকা। একই সঙ্গে সৌদি আরামকো থেকে ৮ লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩২০ কোটি ২২ লাখ টাকা।

এছাড়াও, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

সব প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উপস্থাপন করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন