ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

কাঠমান্ডুতে বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল উদযাপিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:০৬, ২৯ নভেম্বর ২০২৫

কাঠমান্ডুতে বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল উদযাপিত

ছবি : সংগৃহীত

এ উৎসবে কাঠমান্ডুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, থিঙ্কট্যাংক, বিলাসবহুল হোটেলের ব্যবস্থাপক, গণমাধ্যমের প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গতকাল শুক্রবার অয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কৃষ্ণ প্রসাদ ধাকাল, খবর বাসসের।

নেপাল ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান স্বাগত বক্তব্য দেন। 

তিনি তার বক্তব্যে বাংলাদেশের নদীমাতৃক সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন। একইসাথে মাছকে দেশের সংস্কৃতি, জীবিকা ও পরিচয়ের একটি স্থায়ী প্রতীক হিসেবে বর্ণনা করেন।

তিনি বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশের মৎস্য খাতের কথা উলে¬খ করে বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল মৎস্য খাত বর্তমানে মিঠাপানির (উন্মুক্ত জলাশয়) মাছ, অ্যাকুয়াকালচার, সামুদ্রিক মাছ ও চিংড়ি উৎপাদনে বিশেষ সাফল্য লাভ করেছে

তিনি উল্লেখ করেন, এ উৎসব কেবল সাংস্কৃতিক উদযাপন নয়, বরং এটি আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যিক অংশীদারিত্বের নতুন দ্বার উন্মোচন করবে।

প্রধান অতিথির বক্তব্যে নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এই উদ্যোগকে ‘উদ্ভাবনী’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। 

তিনি আরও বলেন, পিপল টু পিপল কন্টাক্ট, বাণিজ্য, ট্রানজিট এবং জ্বালানি সহায়তার পাশাপাশি এখন মৎস্য ও খাদ্য নিরাপত্তা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর হচ্ছে।

উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী মিঠাপানির ও সামুদ্রিক নানা পদের মাছের ডিশ পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল সরিষা ইলিশ, স্মোকড ইলিশ (কাঁটা ছাড়া), গ্রিলড লবস্টার, রেড স্ন্যাপার, কাতল মাছের কারি, শ্রিম্প (চিংড়ি) টেম্পুরা, রূপচাঁদা ভাজা, হোল গ্রিলড কোরাল ও টাইগার প্রন (গলদা চিংড়ি) কারি। সেখানকার লাইভ কাউন্টারগুলোতে অতিথিদের ভিড় ছিল চোখে পড়ার মতো, সেখানে তারা বাংলাদেশের বৈচিত্র্যময় খাবারের স্বাদ উপভোগ করেন।

এর আগে, নেপালে বাংলাদেশি মাছের বাজার সম্প্রসারণের লক্ষ্যে গত ২৪ নভেম্বর দূতাবাসের পক্ষ থেকে তাজা ও সামুদ্রিক মাছের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে নেপালের হসপিটালিটি খাতের প্রতিনিধি ও শীর্ষ স্থানীয় মাছ আমদানিকারকরা উপস্থিত ছিলেন।

ফিশ ফেস্টিভ্যাল উপলক্ষে দূতবাস প্রাঙ্গণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের রঙিন পোস্টার প্রদর্শিত হয়, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাসকে ফুটিয়ে তোলে। এতে জুলাই গণঅভ্যুত্থান এবং উদার গণতন্ত্র, ভ্রাতৃত্ব, মানবাধিকার ও ন্যায়বিচারের ভিত্তিতে আগামীর ‘বাংলাদেশ ২.০’-এর অগ্রযাত্রার চিত্রও তুলে ধরা হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন