শিরোনাম
পিটিআই
প্রকাশ: ০৮:৪৬, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৩, ১৬ মার্চ ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
গতকাল একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ারলাইন দুটি জেদ্দা ও মাস্কাটে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে, যার মধ্যে ভারতের বিভিন্ন শহর ও জেদ্দার মধ্যে মোট ১০টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
এয়ার ইন্ডিয়া দিল্লি ও মুম্বাই থেকে একটি করে রিটার্ন সার্ভিস পরিচালনা করবে। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বেঙ্গালুরু, কোঝিকোড় এবং ম্যাঙ্গালোর থেকে একটি করে ফ্লাইট পরিচালনা করবে।
এ ছাড়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কাট থেকে আসা ও যাওয়ার জন্য ১২টি তফশিলি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে দিল্লি, কান্নুর, মুম্বাই ও তিরুবনন্তপুরম থেকে একটি করে এবং কোচি থেকে দুটি সার্ভিস থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে দিনের শুরুতে ইন্ডিগো জানায় যে, দুবাইতে ফ্লাইট অপারেশন আরও সীমিত করা হয়েছে, যার ফলে ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে তাদের কিছু নির্ধারিত পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে আকাশপথ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করায় বেশ কিছু এয়ারলাইন তাদের কার্যক্রম কমিয়ে দিয়েছে।