ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
Scroll
কেন প্রাণঘাতী ইরানী ড্রোন থামানো যাচ্ছে না?
Scroll
দেশের ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
Scroll
আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
Scroll
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
’ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সেরা চলচ্চিত্রসহ ছয়টি অস্কার জিতেছে
Scroll
প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
Scroll
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইলেন ডোনাল্ড ট্রাম্প
Scroll
দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ
Scroll
ওডিশার কটক শহরে এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
Scroll
আজ মধ্যপ্রাচ্যে ৪৮ ফ্লাইট এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের
Scroll
ইরান কোনো ’যুদ্ধবিরতি’র আবেদন করছে না: আব্বাস আরাগচি
Scroll
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী
Scroll
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
Scroll
২টি মেডিকেল প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান
Scroll
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
Scroll
খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭জন সদস্য আটক
Scroll
পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য, বিভিন্ন বনজ সম্পদ বিলুপির পথে
Scroll
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পর্যালোচনা করা হবে: ফারজানা শারমীন
Scroll
শিক্ষামন্ত্রী জানালেন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার

ওডিশায় এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

ডেকান ক্রনিকল-এর সৌজন্যে

প্রকাশ: ০৯:০৩, ১৬ মার্চ ২০২৬

ওডিশায় এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

ওডিশার কটকে এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে রবিবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি মানুষ দগ্ধ হয়েছেন।

ক্যাজুয়াল্টি বিভাগ ভবনের প্রথম তলায় অবস্থিত ট্রমা কেয়ার সেন্টারের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাত আনুমানিক ২টোর দিকে এই আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার সময় আইসিইউ এবং এর পাশের ইউনিটে প্রায় ২৩ জন রোগী ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সঠিক কারণ এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মুকেশ মহালিঙ্গ সোমবার ভোরে হাসপাতাল পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, তিনি আহত রোগী এবং নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন।

মুখ্যমন্ত্রী মাঝি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আমি এই দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের রিপোর্টে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন যে, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেলকে হাসপাতাল পরিদর্শন করে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এদিকে, আগুন লাগার পর রোগীদের উদ্ধার করতে গিয়ে ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসাধীন রোগীদের অন্তত ১১ জন পরিচারক ও আত্মীয় আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন