ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬

৩ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত
Scroll
আর্থিক জালিয়াতি: বিশ্ব অর্থনীতির ৪৪২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি
Scroll
নেপালে শুরু হচ্ছে হিমালয়ান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম রিট্রিট
Scroll
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
Scroll
ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা নিহত
Scroll
ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
Scroll
ঢাকা দক্ষিণ শহরের পরিচ্ছন্নতাকর্মী ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ অনুদান বিতরণ
Scroll
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার বিশ্বব্যাংকের
Scroll
পাকিস্তানের বিমান হামলায় ৪০০ আফগান নিহত
Scroll
শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
Scroll
পত্রিকা: ’সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!’
Scroll
হরমুজ প্রণালীকে পাহারা দিতে ইউরোপের আগ্রহ নেই: কাজা কাল্লাস
Scroll
ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
Scroll
তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রে যেতে চায় সরকার
Scroll
ঈদের ছুটি শুরু হচ্ছে আজ
Scroll
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
Scroll
কেন প্রাণঘাতী ইরানী ড্রোন থামানো যাচ্ছে না?
Scroll
দেশের ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
Scroll
আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

পত্রিকা: ’সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!’

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ০৯:৩৫, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪০, ১৭ মার্চ ২০২৬

পত্রিকা: ’সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!’

প্রতীকি ছবি: সংগৃহীত।


'সাহাবুদ্দিনকে আরো এক বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি!' নয়াদিগন্তের একটি শিরোনাম।

খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অন্তত আরো এক বছর এই পদে বহাল রাখতে চায় বিএনপি। দলের একাধিক নেতার কাছ থেকে এমনই মনোভাব পাওয়া গেছে।

কারণ হিসেবে তারা বলছেন, এখনই তাকে পদচ্যুত করে নিজেদের কোনো লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে। তাই আগামী সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে নিজেদের লোক থাকবে না।

সাহাবুদ্দিনকে এক বছর পর সরিয়ে নিজেদের লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ শেষ হলেও রাষ্ট্রপতি নিজের পদে বহাল থাকবেন।

তারা আরো বলছেন, যেহেতু আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই রাষ্ট্রপতি নিজেদের লোক হলে নির্বাচনসহ প্রশাসনে একটু হলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে।

তা ছাড়া বিএনপির ৩১ দফা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা অনেকখানি বাড়ানোর কথা। ফলে তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ প্রয়োগ করা রাষ্ট্রপতির পক্ষে আরেকটু সহজ হতে পারে।

'রাশিয়া থেকে ডিজেল আনার উদ্যোগ' যুগান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সরকার এখনো বিপাকে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের তেলের সংকটও দীর্ঘ হবে। তাই সরকার রাশিয়া থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিধিনিষেধ না থাকলে বাংলাদেশ এই তেল কিনতে চায় রাশিয়া থেকে। এজন্য ইতোমধ্যে জ্বালানি বিভাগ ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম বলেন, সরকার বিভিন্ন উৎসের সন্ধানে আছে। রাশিয়াও তার একটি।

রাশিয়ার তেল তুলনামূলক সস্তা। এ কারণে সরকার তাদের পরিশোধিত তেল কিনতে আগ্রহী। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

এদিকে বাংলাদেশমুখী দুটি তেলবাহী জাহাজ ছেড়ে দিতে ইন্দোনেশিয়া সরকারকে অনুরোধ করবে সরকার।

ওই সরকারের বিধিনিষেধের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসপির দুটি জাহাজ দেশে আসতে পারছে না।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'Shady pilot licences expose Biman to risk'.

খবরে বলা হচ্ছে, পাইলটদের ভুয়া লাইসেন্স প্রদানের বিষয়টি রাষ্ট্রীয় বিমান সংস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

এক তদন্ত প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দীর্ঘদিনের অনিয়ম সামনে এসেছে।

দেখা গেছে, ভুয়া ফ্লাইট রেকর্ড ও নিরাপত্তা প্রটোকলের প্রতি অবজ্ঞা বছরের পর বছর ধরে চলেছ। যাত্রীদের জীবনের দায়িত্বে নিযুক্ত পাইলটেরা জবাবদিহিতা ছাড়াই সেখানে কাজ করছেন।

বিমানের ওই তদন্তে দায়মুক্তি এবং পদ্ধতিগত লাইসেন্স জালিয়াতির একটি সংস্কৃতি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, সিনিয়র ক্যাপ্টেনরা ভুয়া ফ্লাইট রেকর্ডের মাধ্যমে ক্যারিয়ারে উন্নতি অর্জন করেছেন।

এই জবাবদিহিতার অভাব আরও আছে বলে মনে হচ্ছে। প্রায়ই ভয়াবহ পরিচালনাগত ত্রুটি বা যৌন হয়রানির ঘটনা প্রমাণিত হওয়া সত্ত্বেও পাইলটরা নিজ দায়িত্বে বহাল থেকে গেছেন।

চলতি বছরের শুরুর দিকে এসব ঘটনা সামনে আসে।

সেসময় জাল ফ্লাইং লাইসেন্সের অভিযোগে পাঁচজন পাইলটের বিরুদ্ধে তদন্তের জন্য ২৮শে জানুয়ারী একটি কমিটি গঠন করে বাংলাদেশ বিমান। তেসরা ফেব্রুয়ারি কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

'মিত্ররা পাশে নেই যুদ্ধে একা ট্রাম্প' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, ইরান যুদ্ধে ঘনিষ্ঠ মিত্রদের সাহায্য চেয়েও পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সাহায্য চেয়েছিলেন তিনি।

তবে এই জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা যুদ্ধে জড়াতে চায় না।

জোটের অন্য দেশগুলো এখনো নীরব। যুদ্ধকে না বলছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও।

এমন সময় এ ঘটনা ঘটছে, যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোয় তেলের স্থাপনার পাশাপাশি শিল্প এলাকায় পাল্টা হামলা শুরু করেছে ইরান।

এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০৫ ডলারে গিয়ে ঠেকেছে।

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলা শুরুর কয়েক ঘণ্টা পরই জবাব দেওয়া শুরু করে ইরান।

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা শুরু করে তারা। যুদ্ধ পরিস্থিতি জটিল হয় ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করায়।

'ঈদযাত্রায় কঠিন চ্যালেঞ্জ' কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, এবারের ঈদযাত্রার চ্যালেঞ্জটা কঠিন বলেই মনে হচ্ছে; যদিও নতুন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যাত্রীদের।

এই পরিস্থিতিতে কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদনে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, দেশে ভাঙাচোরা মহাসড়ক সবচেয়ে বেশি রাজশাহী অঞ্চলে—২২৯ কিলোমিটার, রংপুরে ১৯৪ কিলোমিটার, চট্টগ্রামে ১৮৬, কুমিল্লায় ১৬৭, ময়মনসিংহে ১৫০, সিলেটে ১৪৮, ঢাকায় ১৪৩, বরিশালে ১১৯ ও খুলনায় ৬৮ কিলোমিটার।

বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে, ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। অথচ ঈদের সময় প্রতিদিন কয়েক লাখ মানুষ রাজধানী ছাড়ে।

ফলে চাহিদা ও সরবরাহের এই বিশাল ব্যবধানের কারণে শুরু থেকেই চাপ তৈরি হয় রেলব্যবস্থার ওপর।

এদিকে লঞ্চ মালিকরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে। তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

১৭ মার্চ থেকে নৌপথে শুরু হবে ঈদযাত্রা; সদরঘাট থেকে ৩৩টি রুটে লঞ্চ চলাচল করলেও, ঈদের মৌসুমে আরো পাঁচটি নতুন রুট যোগ হয়েছে।
'নানা শঙ্কায় দুবাই প্রবাসীরা' মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, একদিকে পড়ছে ক্ষেপণাস্ত্র। হচ্ছে ড্রোন হামলা। বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা। এই ভয়ার্ত পরিবেশেই দুবাইয়ে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা।

কর্মক্ষেত্রে মৃত্যু তাড়া করছে তাদের। কখন কোথায় মিসাইল-ড্রোন পড়বে কেউ জানেন না।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রবাসীসহ স্থানীয়দের মধ্যে।

দুবাই বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আগুন লাগায় ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। অন্যদিকে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে আমিরাতে এ পর্যন্ত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিরা মানবজমিনকে জানিয়েছেন, দুবাইয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও আতঙ্ক বড় বিষয় হয়ে জনজীবনে প্রভাব ফেলছে।

'স্কুলে ভর্তির লটারি বাতিল তীব্র প্রতিক্রিয়া' সমকালের শিরোনাম। খবরে বলা হচ্ছে, স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী বছর (২০২৭ শিক্ষাবর্ষ) থেকে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তবে সরকারের এ সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তারা বলছেন, এ প্রক্রিয়া শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি নিয়ে ফের বাণিজ্য ফিরে আসার আশঙ্কা রয়েছে।

এ প্রক্রিয়ায় পরীক্ষা পদ্ধতিতেও অনিয়ম ঠেকানোর সুযোগ কম।

এ ছাড়া সারাদেশের ২০ হাজার স্কুল-কলেজে ভর্তি পরীক্ষা নজরদারি করার মতো জনবলও সরকারের নেই।

পৃথিবীর বেশির ভাগ দেশে প্রথম শ্রেণিতে স্কুলে ভর্তি হতে কোনো পরীক্ষা শিশুদের দিতে হয় না।

'একসঙ্গে ৫৪ জেলায় খাল খনন শুরু' প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হচ্ছে, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর অন্য দেশগুলো সুন্দর।

জিন-ভূত নয়; মানুষই সেই সব দেশ সুন্দর করেছে। এ দেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, ২০২৪-এর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় করেছে।

এই দেশের মানুষই সুন্দর আগামী গড়ে তুলবে, প্রয়োজন শুধু পরিকল্পনা। যারা মিষ্টি মিষ্টি কথা বলে দেশে বিশৃঙ্খলা করতে চায়, তাদের থেকে সজলা থাকতে হবে।

সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর গ্রামে সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন কোদাল দিয়ে মাটি কেটে প্রধানমন্ত্রী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন।

প্রধানমন্ত্রীর সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে গতকাল থেকে দেশব্যাপী 'নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন' কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হলো।

প্রথম পর্যায়ে দেশের ৫৪ জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে।

'নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব' দেশ রূপান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬।

আজ ১৭মার্চ সরকারের এক মাস পূর্ণ হয়েছে।

গত এক মাসে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি বলেছেন, 'ভোটের কালি এখনো মুছে যায়নি। এরই মধ্যে বিএনপি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় সরকার নির্বাচন যত দ্রুত সম্ভব করবে বিএনপি।

আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।

নিউ এইজের শিরোনাম ‌'Fuel oil crisis persists across country.'

খবরে বলা হচ্ছে, সরকার রেশনিং তুলে নেওয়ার একদিন পরও সারা দেশের গ্রাহকেরা এখনও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের ঘাটতিতে ভুগছেন।

ফিলিং স্টেশন অপারেটররা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ সংস্থাগুলোকে অপারেটরদের চাহিদার চেয়ে কম সরবরাহের জন্য দোষারোপ করেছেন।

তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে গত নয় দিন ধরে জ্বালানি তেল রেশনিং অব্যাহত রাখার পর রোববার সরকার জ্বালানি তেল রেশনিং বন্ধ করে দিলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের আওতাধীন ফতুল্লার ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন যে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে তারা জ্বালানি তেল সরবরাহ করে আসছে।

কর্মকর্তারা বলেন, নির্দেশিকায় উল্লেখিত একটি শর্ত হলো মজুদের পরিধি সীমিত করা।

ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা সোমবার ১৫ লাখ লিটার ডিজেল সরবরাহ করেছেন, যেখানে রোববার এই পরিমাণ ছিল ১২ লাখ লিটার।

গত বছরের মার্চ মাসে ডিজেলের গড় দৈনিক চাহিদা ছিল প্রায় ১২ লাখ লিটার।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন