ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

চট্টগ্রামে জামায়াত নেতা

‘ভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে আসবেন’

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৭:৪৫, ২৩ জানুয়ারি ২০২৬

‘ভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে আসবেন’

ছবি: দৈনিক আজাদীর সৌজন্যে।

ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, ‘আমরা ভোটকেন্দ্র দখল করতে যাবো না। তবে যারা ভোটকেন্দ্র দখল করতে চাইবে, তাদের পরিবার থেকে বিদায় নিয়েই বের হতে হবে।’

‎তিনি আরও বলেন, “মা-বোন, ছেলে-মেয়ে সবার কাছ থেকে শেষ সালাম নিয়ে তারপর ভোটকেন্দ্রে আসতে হবে। আমরা কাউকে আঘাত করতে চাই না। কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে দেওয়া হবে না। কেউ যদি ব্যালট বাক্সে হাত দেয়, তাহলে সেই হাত শরীর থেকে আলাদা করে ফেলা হবে।”
‎‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পৌর সদরের উষা মাঠে এ সমাবেশের এসব কথা বলেন।
‎‎সমাবেশে প্রধান বক্তা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের প্রিয় দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। আপনারা জানেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়—এটি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যা বরাবরই জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ এ দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। আমরা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এখন শুধু সময়ের অপেক্ষা।’
‎‎বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ নুরের নবীর সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদীর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন, মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, এনসিপি নেতা অধ্যাপক আশরাফুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মফিজুল ইসলাম সিদ্দিকী, মীরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন