ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

হিমালয় থেকে আসা বিপন্ন প্রজাতির শকুন কুড়িগ্রামে উদ্ধার 

বাসস

প্রকাশ: ১৫:১৬, ৫ ডিসেম্বর ২০২৫

হিমালয় থেকে আসা বিপন্ন প্রজাতির শকুন কুড়িগ্রামে উদ্ধার 

বৃহস্পতিবার সকালে উপজেলার সরকার পাড়া এলাকায় বাঁশঝাড়ের নিচে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিপন্ন প্রজাতির শকুনটিকে উদ্ধার করেন। ছবি: বাসস।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের হিমালয় অঞ্চল থেকে খাবারের সন্ধানে বা পথভ্রষ্ট হয়ে শকুনটি এখানে চলে এসেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বাঁশঝাড়ের নিচে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শকুনটিকে উদ্ধার করে।

প্রচণ্ড শীত ও দুর্বলতার কারণে শকুনটি নিচে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই একনজর দেখতে শিশু-কিশোরসহ উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয় আতিকুর রহমান জানান, সকালে বাঁশঝাড়ে শকুনটিকে পড়ে থাকতে দেখি। পরে সেটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসে নেওয়া হয়।

ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, শকুনটি বয়স্ক। ধারণা করা হচ্ছে ভারতের হিমালয় অঞ্চল থেকে খাবারের সন্ধানে বা পথভ্রষ্ট হয়ে এখানে চলে এসেছে। এর শরীরে শুকনো ঘা রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিকেলে রংপুর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশে শকুন এখন অতি বিপন্ন প্রজাতির তালিকায়। দীর্ঘদিন ধরে খাদ্যের অভাব, পরিবেশগত বিপর্যয় ও মানুষের নানা কর্মকাণ্ডে এ বিরল প্রজাতিটি বিলুপ্তির পথে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন