ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ইউরোজোন ২০২৫: বছর শেষ হলো ১২.৬ বিলিয়ন ইউরোর এক অভাবনীয় উদ্বৃত্ত দিয়ে
Scroll
দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান
Scroll
বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী
Scroll
বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের
Scroll
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের অবদান আগামীতে আরো বিস্তৃত হবে: প্রধান উপদেষ্টা
Scroll
শরীরচর্চা মস্তিষ্ককে নতুন রূপ দেয়, যা শরীরের সহনশীলতা বৃদ্ধি করে
Scroll
আজই ২৯৭ আসনের গেজেট প্রকাশ হচ্ছে
Scroll
বরিশালের ৬টি আসনেই বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়
Scroll
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি
Scroll
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
Scroll
বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
Scroll
ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য জুন সময়সীমা নির্ধারণ করলেন ম্যাঁক্র
Scroll
তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে বিএনপির বড় জয়, ১০টিতে নতুন মুখ
Scroll
দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি
Scroll
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি
Scroll
সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি
Scroll
উত্তর সুদানে নীল নদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
Scroll
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফেরি ও জাহাজ চলাচলের চিন্তা
Scroll
কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

ট্রাম্পের চাপ উপেক্ষা করে সুদের হার অপরিবর্তিত রাখল ইউএস ফেড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০:০৩, ২৯ জানুয়ারি ২০২৬

ট্রাম্পের চাপ উপেক্ষা করে সুদের হার অপরিবর্তিত রাখল ইউএস ফেড

ফেডারেল রিজার্ভ ভবন, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।

চাকরির বাজারের মন্দা নিয়ে উদ্বেগের কারণে গত তিনটি নীতি নির্ধারণী সভায় ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট করে কমিয়েছিল।

তবে, চলতি বছরের প্রথম নীতি নির্ধারণী সভায় মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির উদাহরণ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুদের হার কমানোর ক্রমবর্ধমান চাপকে উপেক্ষা করল, খবর তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড-এর। 

গত বুধবার ১০-২ ভোটে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৩.৭৫ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির বর্তমান পরিস্থিতি বুঝতে কর্মকর্তারা আরও তথ্যের অপেক্ষায় থাকায় এই ফলাফলটি আগে থেকেই প্রত্যাশিত ছিল।

সিদ্ধান্তের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে নীতিনির্ধারকরা উল্লেখ করেছেন যে, অর্থনৈতিক কর্মকাণ্ড "শক্তিশালী গতিতে প্রসারিত হচ্ছে" এবং বেকারত্বের হার "স্থিতিশীল হওয়ার লক্ষণ" দেখাচ্ছে।

তবে, ফেডারেল ওপেন মার্কেট কমিটিতে এই সিদ্ধান্তের বিপক্ষে দুইজন মত দিয়েছেন। ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান এবং ক্রিস্টোফার ওয়ালার (যাকে চেয়ারম্যান জেরোম পাওয়েলের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে) সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোর পক্ষে ছিলেন।

চাকরির বাজারের মন্দা নিয়ে উদ্বেগের কারণে গত তিনটি নীতি নির্ধারণী সভায় ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট করে কমিয়েছিল। ট্রাম্প কর্তৃক সম্প্রতি নিয়োগপ্রাপ্ত মিরান প্রতিবারই আরও বড় পরিসরে হার কমানোর পক্ষে জোরালো দাবি জানিয়ে আসছিলেন।

তবে জিডিপি প্রবৃদ্ধি, তুলনামূলক কম বেকারত্ব এবং নাছোড়বান্দা মুদ্রাস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ এবার বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আবারও সুদের হার কমানোর জন্য চাপ দেওয়া ট্রাম্পের সাথে কর্মকর্তাদের মতপার্থক্য তৈরি হলো।

এক বছর আগে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়িয়েছেন। তিনি ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে সরানোর চেষ্টা করছেন এবং পাওয়েলের বিরুদ্ধে ব্যাংকের সদর দপ্তর সংস্কার নিয়ে তদন্ত শুরু করেছে তার প্রশাসন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন