ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীন, জাপানের প্রধানমন্ত্রী
Scroll
মার্কিন নাগরিক আন্দোলনের বিখ্যাত নেতা জেসি জ্যাকসন পরলোকগমন করেছেন
Scroll
সেন্টমার্টিনস্: গভীর সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ
Scroll
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায়
Scroll
দ্য গডফাদার-এর রবার্ট ডুভাল আর নেই
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ
Scroll
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
Scroll
নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার
Scroll
গণতান্ত্রিক পুনরুত্থানের অগ্রনায়ক তারেক রহমান, নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন
Scroll
সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল
Scroll
শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
Scroll
প্রতিরক্ষা, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে ভারতে ফ্রান্সের ম্যাক্রোঁ
Scroll
শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সাক্ষাৎ
Scroll
শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা
Scroll
তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
Scroll
নতুন মন্ত্রীদের দফতর বণ্টন সন্ধায়
Scroll
সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীন, জাপানের প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ: ২১:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীন, জাপানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি : কোলাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বাংলাদেশের নতুন সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান।

লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদার; দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান কয়েক দশক পুরোনো।

তিনি স্মরণ করেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছর ধরে বেইজিং ও ঢাকা ধারাবাহিকভাবে একে অপরকে সম্মান করেছে, সমতার ভিত্তিতে আচরণ করেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা ও উইন উইন ফলাফলের পথে অগ্রসর হয়েছে; যা তার ভাষায় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রে সম্পর্কের এক উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছে।

চীনের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, তার সরকার সুশাসন ও জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে লি কিয়াং বলেন, তিনি দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় উচ্চমানের সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান সম্প্রসারণের প্রত্যাশা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, যৌথ প্রচেষ্টায় চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে এবং উভয় দেশের জনগণের জন্য আরো বেশি সুফল বয়ে আনবে।

এদিকে, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেছেন এবং বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য টোকিওর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তাকাইচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশে গণতান্ত্রিক প্রচেষ্টার ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান এবং ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাপানের প্রস্তুতির কথা জানান।

প্রধানমন্ত্রী তাকাইচি আশা প্রকাশ করেন, জাপান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ‘কৌশলগত অংশীদারিত্ব’র ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাপান অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং দু’দেশের জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন