ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

পদ্মভূষণ-এ ভূষিত ২০১২-তে

ধর্মেন্দ্র হাসপাতালে, এখন ভাল আছেন

আনন্দবাজারের সৌজন্যে

প্রকাশ: ১২:১৭, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৯, ১ নভেম্বর ২০২৫

ধর্মেন্দ্র হাসপাতালে, এখন ভাল আছেন

।ধর্মেন্দ্র হাসপাতালে, এখন ভাল আছেন । ছবি: সংগৃহীত।

শুক্রবার ধর্মেন্দ্র-এঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন বলিউড। শনিবার জানা গিয়েছে, ভাল আছেন ধর্মেন্দ্র। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করানো হয় আইসিইউ-তে। শুক্রবার রাতে তিনি ভাল ঘুমিয়েছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক। বাকি শারীরিক প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে।
খবর, নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী সংবাদমাধ্যমকে বলেছেন, “ধর্মেন্দ্র স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরবৃত্তীয় প্রক্রিয়া স্বাভাবিক। যেমন, হৃদস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবের পরিমাণও ভাল। কোনও যন্ত্র নয়, স্বাভাবিক ভাবেই হচ্ছে সব কিছু।”
করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্র প্রমাণ করে দিয়েছেন, বয়স সংখ্যামাত্র। ভাল চিত্রনাট্য এবং চরিত্র পেলে তিনি এখনও নিজেকে উজাড় করে দিতে পারেন। ছবিতে তাঁর আর শাবানা আজ়মির চুম্বন সাড়া ফেলে দিয়েছিল। বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে মায়ানগরী। ফলে, ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই চিন্তিত সবাই।

তাঁর অভিনীত কিছু সবচেয়ে জনপ্রিয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে Sholay (শোলে) ১৯৭৫   অ্যাকশন অ্যাডভেঞ্চার-ধর্মী ছবি।  ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ এবং ঐতিহাসিক ব্লকবাস্টার হিসেবে ছবিটি পরিচিত। এতে তাঁর 'ভিরু' চরিত্রটি আইকনিক। এছাড়াও, আছে সত্যকাম, বন্দিনী, চুপকে চুপকে ইত্যাদি ফিল্ম। উইকিপেডিয়া বলছে: 

ধর্মেন্দ্রের রাজনৈতিক জীবন ও সম্মাননা

তিনি ভারতের ১৪তম লোকসভার সদস্য ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধি হিসেবে রাজস্থানের বিকানের নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হন। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন।

২০১২ সালে, ভারত সরকার তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ-এ ভূষিত করে।
 

 


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন