ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

অবশেষে কাঁচামরিচের দাম কেজিতে ১৪০ টাকা পর্যন্ত কমল  

মোহাম্মদ নাঈমুল হোসেন তালুকদার

প্রকাশ: ১৮:৫১, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:২৮, ৭ অক্টোবর ২০২৫

অবশেষে কাঁচামরিচের দাম কেজিতে ১৪০ টাকা পর্যন্ত কমল  

কাঁচা মরিচের ঝাঁঝ কমেছে। কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা পর্যন্ত। ছবি: মোহাম্মদ নাঈমুল হোসেন তালুকদার।

 

একটানা নয় দিনের দূর্গা পূজার ছুটি (ভারতে) এবং দেশে প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষিপণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৩২০ টাকায় উঠেছিল। বর্তমানে ভারতের সীমান্ত দিয়ে সরবরাহ চেইন স্বাভাবিক হওয়ায় এবং বাজারে স্থানীয় কাঁচামরিচের যোগান বৃদ্ধির জন্য দাম অনেকটাই কমে এসেছে। এখন এলাকাভেদে ২০০ টাকা থেকে ২৪০ টাকায় প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যাচ্ছে।

গত সপ্তাহের শেষেও পাইকারি বাজারে প্রতি পাল্লা ( কেজি) কাঁচামরিচ বিক্রি হয়েছে ১,৫০০ টাকা পর্যন্ত । সেটি খুচরা বাজারে কেচি প্রতি ৩২০ টাকা অব্দি উঠেছিল। বর্তমানে দাম কমে প্রতি পাল্লা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০০ টাকা থেকে ১,০০০ টাকায়। অর্থাৎ, প্রায় ৮/১০ দিনের ব্যবধানে পাইকারি দাম প্রায় অনেকটাই কমে এসেছে। এই দাম কমার প্রধান কারণ হিসেবে বিক্রেতারা ভারত থেকে সরবরাহ স্বাভাবিক হওয়াকে চিহ্নিত করছেন।

দাম কমার ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। শান্ত নামে এক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, "এখন আগের তুলনায় কাঁচামরিচের দাম অনেক কম। আমরা এখন ৬০ টাকায় এক পোয়া (২৫০ গ্রাম) মরিচ কিনতে পারছি, যেখানে গত সপ্তাহেও এর চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়েছে।”

কাঁচামরিচের দাম কমার পাশাপাশি অন্যান্য শাকসবজির দামও কমেছে। ঢেঁড়স, বেগুন, গাজর-সহ আরও বেশ কিছু সবজির দাম এখন ক্রেতার নাগালে এসেছে।

২২ বছর ধরে কাঁচামাল বিক্রির পেশায় নিয়োজিত মোহাম্মদ রুহুল হোসেন এই দাম ওঠানামার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, কাঁচামালের দাম এলাকাভেদে ওঠানামা করে।

যদি কোনো বিক্রেতা কাওরান বাজারের মতো বড় পাইকারি আড়ত থেকে মাল কিনে আনেন, তবে তার কেনা দাম কম পড়ে। ফলে, তিনি ভোক্তাদের কাছেও তুলনামূলক কম দামে বিক্রি করতে পারেন।

কিন্তু যদি মিরপুর এক নম্বর কাঁচা বাজার থেকে মাল কেনা হয়, তবে কাওরান বাজারের তুলনায় দাম কিছুটা বেশি পড়ে। তখন ভোক্তাদের কাছেও দাম বেশি রাখতে হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, "কাঁচামালে বিক্রেতার হাত যত বদল হয়, দাম তত বাড়ে ।“  অর্থাৎ, সরবরাহ চেইনে মধ্যস্বত্বভোগীর সংখ্যা যত বেশি হয়, ততই চূড়ান্ত খুচরা মূল্য বৃদ্ধি পায়। সরবরাহ ব্যবস্থা আরও সরল হলে ভোক্তারা আরও কম দামে সবজি কিনতে পারতেন বলে তিনি মনে করেন।

 

 

আরও পড়ুন