ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

শুধু ছাগলের মাংসেই ভোক্তাদের নজর কেড়েছেন তিনি

মোঃ নাইম হোসেন তালুকদার

প্রকাশ: ২০:৫৬, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩৯, ২ নভেম্বর ২০২৫

শুধু ছাগলের মাংসেই ভোক্তাদের নজর কেড়েছেন তিনি

আফজাল হেসেনের ছাগলের মাংসের দোকান। ছবি: মোঃ নাইম হোসেন তালুকদার।

 

যেখানে ঢাকার অধিকাংশ মাংসের দোকানে গরুর মাংসের ভিড়ে ছাগলের মাংস খুঁজে পাওয়াই দুষ্কর, সেখানে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ব্যবসায়ী মোহাম্মদ আফজাল হোসেন। তিনি চালু করেছেন একটি বিশেষ দোকান, যেখানে শুধুমাত্র ছাগলের এবং ভেড়ার মাংস বিক্রি করা হয়। তার এই ভিন্নধর্মী ব্যবসায় অল্প দিনেই তিনি ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

আগে অন্যের দোকানে কাজ করলেও, আফজাল হোসেন লক্ষ্য করেন যে, ঢাকা শহরে ছাগলের মাংসের সরবরাহ খুবই কম এবং দামও চড়া। অনেকেই অর্ডার না দিলে বা সপ্তাহে দু'একটি ছাড়া ছাগলের মাংস নিয়মিত পাওয়া যায় না। এই ভাবনা থেকেই তিনি একটি দোকান চালু করার  পরিকল্পনা করেন, যেখানে শুধুমাত্র ছাগল ভেড়ার মাংস পাওয়া যাবে।

ঢাকা শহরে গরুর মাংস সহজলভ্য হলেও, প্রকৃত ছাগলের মাংসের ঘাটতি রয়েছে।

আফজালের দোকানের একটি বিশেষ আকর্ষণ হলো, ক্রেতারা জীবন্ত ছাগল বা খাসি দেখে, পছন্দ করে, দরদাম করে, কসাইয়ের সামনে আল্লাহর নামে জবাই দিয়ে মাংস নিয়ে যেতে পারেন।

ভাল মাংসের নিশ্চয়তা তিনি মান্য করে চলেন।

আফজাল হোসেন জানান, তিনি এখন আর গাবতলী হাট থেকে ছাগল কেনেন না। বরং তার গ্রামের বাড়ি দিনাজপুর থেকে ছাগলগুলো নিয়ে আসেন। সেখানে তার ভাই গৃহস্থদের পালিত ছাগল ক্রয় করে ট্রাকে করে ঢাকায় নিয়ে আসেন। এতে মাংসের গুণগত মান সতেজতা বজায় থাকে বলে তিনি মনে করেন।

আফজাল হোসেনের দোকানে মাংসের দামের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে:

জীবন্ত ছাগল পছন্দ করে জবাই করে দিলে ৬৫০ টাকা প্রতি কিলোগ্রাম। এক্ষেত্রে ছাগলের মাথা, চামড়া, ভূঁড়ি সবই নিতে হবে। অপরদিকে, শুধু মাংস ক্রয় করলে দাম দিতে হবে কেজিতে ১,২০০ টাকা।

আফজাল হোসেনের ক্রেতাদের মধ্যে অনেক ওরেস্তোরাঁ, ফাস্টফুড, ও দামি হোটেলের মালিকও রয়েছেন। তাঁরা দূর-দূরান্ত থেকে শুধুমাত্র মাংসের মান ভাল হবার জন্য তাঁর কাছ থেকে সব সময় মাংস নিয়ে যান। এছাড়াও বিয়ে, আকিকা জন্মদিনের মতো অনুষ্ঠানের জন্য বাবুর্চিরা তাঁর কাছ থেকে ভালো মানের ছাগলের মাংস সংগ্রহ করেন।

আফজাল হোসেন বিশ্বাস করেন, তাঁর ব্যবসায়িক সাফল্যের পেছনে রয়েছে সততা। তিনি জানান "আমি কোনো ধরনের অসৎ উপায়ের আশ্রয় নেই না, তাই আমার ভোক্তারা আমাকে বিশ্বাস করেন। তাঁর এই ব্যবসায় দৈনিক অন্তত ৫০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আয় হয় বলেও তিনি জানান।

তিনি আরও মনে করেন, ব্যবসায় সফলতা পেতে হলে ধৈর্যশীল হতে হয়।

 ইস্টার্ন হাউজিং এর এম-ব্লকের মেইন রোড, আলুব্দি গ্রামের গরুর হাটের মেইন রোডের সামনে তাঁর দোকান।

আফজাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু তাকেই ব্যবসায়িক সাফল্য এনে দেয়নি, বরং ঢাকা শহরের মাংসের বাজারে বিশুদ্ধ ছাগলের মাংসের একটি নির্ভরযোগ্য উৎসের সন্ধান দিয়ে অন্যদের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

আরও পড়ুন