ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
নারীর কর্মঘণ্টা হ্রাস, নিরাপত্তাসহ আরো যা আছে জামায়াতের ইশতেহারে
Scroll
জেন জি স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে জিততে যাচ্ছে পুরনো দল: বিবিসি প্রতিবেদন
Scroll
পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’
Scroll
বন্দরের অচলাবস্থা নিরসনে বিজিএমইএর জরুরি বৈঠক
Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা
Scroll
৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান
Scroll
তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
Scroll
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের
Scroll
সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
Scroll
সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
Scroll
সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে ১ বিলিয়ন ডলার সাহায্য চাইছে বিশ্ব স্বাস্থ সংস্থা
Scroll
প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
Scroll
মুম্বাই বিমানবন্দরে ২ বিমানের ডানা ঘর্ষনের ঘটনা তদন্ত করছে ভারত
Scroll
’বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা বিপন্ন,’ সতর্কবার্তা এইচআরডাব্লিউ-এর
Scroll
৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান

ড. ফাহাম আব্দুস সালাম বললেন

এমপির কাজ স্থানীয় উন্নয়ন নয় বরং দেশের আইন প্রণয়ন করা:

বাসস

প্রকাশ: ০৮:৩৯, ১৯ জানুয়ারি ২০২৬

এমপির কাজ স্থানীয় উন্নয়ন নয় বরং দেশের আইন প্রণয়ন করা:

লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। ফাইল ছবি


অস্ট্রেলিয়া প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেছেন, ‘একজন এমপির স্থানীয় উন্নয়ন করা কাজ নয়, সেই কাজ করবে মিউনিসিপালিটিসহ স্থানীয় সংস্থাগুলো। এমপির কাজ দেশের আইন প্রণয়ন করা যা জনসাধারণের বুঝতে পারাটা খুব জরুরি।’

তিনি বলেন, আগামীর বাংলাদেশ সুন্দর করতে হলে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। এদেশে বিদেশিদের আগ্রাসন নিয়ে জুজুর ভয় দেখানো হয় কিন্তু প্রত্যেক মানুষ উন্নত বিশ্বের মতো যদি প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে অভ্যস্ত হন সেটাতে দিল্লি বা ওয়াশিংটন কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

রোববার পৌর শহরের গোবিন্দ নগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভলপমেন্ট এর উদ্যোগে ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক যৌথ বক্তৃতায় তিনি একথা বলেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেন, ‘আমি দেশে সাধারণ মানুষের সাথে কথা বলে অবাক হয়ে দেখেছি, নেতা হিসেবে তারা দুষ্টু লোককে বেছে নেন। এর ফলে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোও সংসদ নির্বাচনে নমিনেশন দিয়ে থাকেন ভুল মানুষকে, যারা নানা অবৈধ পন্থায় সম্পদ ও ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। কারণ জনসাধারণ ভাবেন বা বিশ্বাস করেন, তাদের স্থানীয় চাওয়া পাওয়া পূরণ করবার জন্য এই প্রবল প্রতাপশালী মানুষটিই উপযুক্ত।’

তিনি আরও বলেন, যেহেতু একটা রাজনৈতিক দলের জন্য নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়া অন্যতম  লক্ষ্য, তাই তারা জনমতের এই প্রবণতার দিকে চোখ রেখে সে রকম ক্ষমতাশালী ভুল মানুষকে সংসদ সদস্য হিসেবে নমিনেশনও দিয়ে থাকেন।

যৌথ বক্তৃতায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ্ মির্জা। এসময় দেশের ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও সমাজ গঠনে সম্মিলিত চিন্তা ও মননশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

যৌথ বক্তৃতায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এবং ইএসডিও’র নির্বাহী পরিচালক ডক্টর মুহাম্মদ শহীদ উজ জামানসহ জেলার বিশিষ্টজনরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন