ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান

আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট হবে পাবনায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:০১, ১৬ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট হবে পাবনায়

প্রতীকি ছবি। সংগৃহীত।

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তরের পরিকল্পনা সরকার অনুমোদন করেছে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, রিপোর্ট বাসসের। 

তিনি বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে জায়গার সংকট থাকায় সাইকিয়াট্রি শিক্ষা, গবেষণা ও সেবার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। পাবনার অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিক মানের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, সাইকিয়াট্রি বিষয়ে প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করা ভবিষ্যতে তাদের আরো উৎসাহিত করবে এবং এ খাতে দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে সহায়তা করবে।

উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত সাইকিয়াট্রিস্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি আমার কাছে নিজের ঘরে ফেরার মতো অনুভূতি। 

তিনি অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চার অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার এবং ডা. রওশন আরা বেগম।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন