ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৪২, ২ ডিসেম্বর ২০২৫

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন

মঙ্গলবার বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

 

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতালে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এনআইসিভিডিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, খবর বাসসের। 

এ সময় চীনের সহায়তায় প্রতিষ্ঠিত ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পুনর্নির্র্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘রোগীদের বিদেশমুখিতা কমাতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে। গরিব থেকে ধনী সবার জন্য একই কাতারে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

স্বাস্থ্য উপদেষ্টা দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ শয্যা ও ১০ শয্যার ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ দল দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে। এ বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ও চীন সরকারে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন