`চাঁদাবাজির মহামারিতে দেশ` কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, `তুই বড় ব্যবসায়ী। পাঁচ কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালামু। বাঁচবে না তোর পরিবার`, দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।